Full transcript
0:00সমুদ্রের নিচে দূর থেকে দেখলে মনে হবে
0:02স্রোতের সঙ্গে ঘাসের বাগান দুলছে। কিন্তু
0:05কাছে গেলেই চমকে উঠবেন এগুলো কোন ঘাস নয়।
0:08প্রতিটা আসলে জীবন্ত মাছ। এদের নাম
0:12গার্ডেন ইল। কিন্তু প্রশ্ন হলো এই মাছগুলো
0:16সারাক্ষণ বালির মধ্যে এমনভাবে দাঁড়িয়ে
0:18থাকে কিভাবে? এর পেছনে রয়েছে তাদের
0:21অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং দক্ষতা। গার্ডেন
0:25ইল তার শক্ত ও পেশিবহুল লেজ দিয়ে
0:27সমুদ্রের বালিতে গর্ত খোড়ে। কিন্তু শুধু
0:30গর্ত করলেই তো হবে না। নরম বালির গর্ত
0:33মুহূর্তেই ধসে পড়তে পারে। তাই গর্ত তৈরি
0:36করার পর এরা শরীর থেকে এক ধরনের আঠালো
0:39পদার্থ বের করে গর্তের দেয়ালে লাগায়। এই
0:42পদার্থ বালির কণাগুলোকে একসঙ্গে আটকে
0:45দেয়। ঠিক যেন প্রাকৃতিক সিমেন্ট। ফলে
0:48তৈরি হয় শক্ত ও নিরাপদ একটি সুরঙ্গ। আর
0:52বিপদের সামান্য আভাস পেলেই যে মাছগুলো এক
0:56মুহূর্ত আগে ঘাসের মত দুল ছিল তারা
0:58মুহূর্তের মধ্যে নিজেদের তৈরি সে গোপন
1:01সুরঙ্গে ঢুকে যায়। সত্যিই অবিশ্বাস্য। এই
1:05ছোট্ট মাছগুলো শুধু সমুদ্রের নিচে বাস করে
1:08না। নিজেদের বাড়িও নিজেরাই তৈরি করে।